× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

রামপাল প্রকল্পবিরোধীদের প্রযুক্তি জ্ঞান নিয়ে প্রশ্ন প্রতিমন্ত্রীর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাগেরহাটের রামপালে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের বিরোধীদের প্রযুক্তি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ খাতের মেগা প্রকল্প নিয়ে বিতর্ক অনুষ্ঠানে এ সব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই রামপালের বিরোধিতা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্প কেউ আটকে রাখতে পারবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা রামপালের বিরোধিতা করছে তাদের বেশ কয়েকজনের পরিচয় উল্লেখ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, ‘ইউনেসকোর যারা এখানে এসেছিল, তারা সবাই হলো মাইক্রোবায়োলোজিস্ট। এরা পাওয়ার প্ল্যান্টের এক্সপার্টও না, এরা কয়লার টেকনোলোজি নিয়েও কিন্তু জানে না। যেটা আমাদের দেশেও রয়েছে, আমাদের দেশে যেসব অ্যাক্টিভিস্ট কথা বলছেন, কেউ ইকোনোমিস্ট, কেউ বায়োলোজিস্ট, কেউ জিওলোজিস্ট। উনারা বক্তব্য দিচ্ছেন টেকনোলোজি নিয়ে। আমরা বিতর্ক তুলি, নিজেরাই বিতর্ক তুলি। নিজের পায়ে নিজে কুড়াল মেরে দেশটাকে দুর্নামের জায়গায় নিয়ে যেতে চাই। তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।’

অনুষ্ঠানে অন্যান্য বিশেষজ্ঞ রামপাল প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে বলেন, স্থানীয় পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে হবে।

তবে জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে কি না সে বিষয়ে আরো গবেষণা করে প্রকল্প বাস্তবায়ন করা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..