রাজধরপুর কমিউনিটি ক্লিনিক এর উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা

রাজধরপুর কমিউনিটি ক্লিনিক এর উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এবং ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যার সভাপতিত্বে বুধবার ২৮-০৪-২০২১ইং তারিখে দুপুরে রাজধরপুর কমিউনিটি ক্লিনিকের কমিটির সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সেভ দা চিলড্রেন এর মধুখালী উপজেলা কো-অর্র্ডিনেটর মোঃ সালাম মোল্যা।

এ ছাড়া আলোচনা করেন ডুমাইন ইউনিয়নের সাবেক ইউ,পি, সদস্য মোঃ আঃ সালাম মোল্যা, রাজধরপুর কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সি.পি. মোছাঃ ফরিদা বেগম প্রমুখ। সবশেষে সভাপতি রাজধরপুর কমিউনিটি ক্লিনিকের উন্নতি কল্পে যা যা করণীয় সেটা তিনি করবেন ও সকলের সার্বিক সহযোগীতা কামনা করে এবং সবাইকে এই করোনা মূহুর্তে মাস্ক পরিধান করার প্রধান আবশ্যক বলে আলোচনা সভা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।