× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

রবিবার থেকে গোলাপগঞ্জে শুরু হচ্ছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অনিদিষ্টকালের ধর্মঘট

admin
হালনাগাদ: শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি : রবিবার থেকে গোলাপগঞ্জে শুরু হচ্ছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। দীর্ঘদিন থেকে উপজেলায় অবৈধভাবে ট্রলি অবাধে রাস্তায় চলাচল বন্ধ ও ট্রাক শ্রমিক নির্যাতনের প্রতিবাদে এ ধর্মঘটের আহবান করে তারা।
জানাযায়, দীর্ঘদিন থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবৈধভাবে চলাচল করছে ট্রাক্টর, ট্রলি সহ বিভিন্ন ধরণের যানবাহন। এনিয়ে ট্রাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করে আসছিল। সম্প্রতি এনিয়ে একজন ট্রাক শ্রমিক নির্যাতনের শিকার হওয়ার পর থানায় মামলা করে ট্রাক শ্রমিক ইউনিয়ন। মামলা দায়েরের পর অভিযুক্ত কয়েকজ কে গ্রেফতার করলেও বাকিরা ছিল ধরাচোয়ার বাহিরে। এনিয়ে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে ট্রাক শ্রমিক ইউনিয়ন। তারা বার বার অবৈধ ট্রলি চলাচলের জন্য দাবি করে আসলেও তাদের দাবি মানা হয়নি। ফলে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আহবান করে তারা।
এ ব্যপারে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়েজ আহমদ জানান, উপজেলায় অবৈধভাবে ট্রলি চলাচলে বন্ধের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। কিন্ত আমাদের দাবি মানা হয়নি। এছাড়া একজন শ্রমিক নির্যাতনের পর মামলা করলেও সকল আসামী এখনো গ্রেফতার করা হয়নি। ফলে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..