× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

রংপুরে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
সরকারি আইন কর্মকর্তা

রংপুর জেলার বিভিন্ন আদালতে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এদের মধ্যে রংপুর জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. একরামুল হক। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে ৪ জন এবং সহকারী জিপি হিসেবে ৩ জন নিয়োগ পেয়েছেন। এদিকে পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে মো. আফতাব উদ্দিনকে জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, ৩টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩জন, বিশেষ জজ আদালতে ১ জন, সাইবার ট্রাইব্যুনালে ১ জন ও সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ১ জন নিয়োগ পেয়েছেন। পাশাপাশি মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালে ১ জন বিশেষ প্রসিকিউটর ও ১ জন সহকারী বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে বিশেষ জজ আদালতে ১ জন অতিরিক্ত পিপি এবং জেলা ও দায়রা জজ আদালতে ৯ জন অতিরিক্ত পিপি ও ৭ জন সহকারী পিপি নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপসলিসিটর (জিপিপিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত  নিয়োগাদেশ জারি করা হয়। আদেশে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..