যাত্রীবাহী বাসে শিক্ষার্থীদের অগ্নিসংযোগ: আহত ৩

রুবেল রানাঃ

ঢাকা বশ্বিবদ্যিালয়ের শহীদুল্লাহ হলের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। এসময় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটকিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নির্বাপন করে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহীদুল্লাহ হলের ১৫ থকেে ২০ জন শিক্ষার্থী গুলীস্তান গোলাপ শাহ মাজারের কাছে যায়। এসময় স্কাই লাইন পরবিহনের একটি বাস সেখানে আসে। তখন ওই শিক্ষার্থীরা বাসটিতে উঠে সাইকেলের চেইন বাসের চালকের গলায় পেঁচিয়ে বাসটি তাদের কথা মতো শহীদুল্লাহ হলের সামনে নিয়ে যায়। পরে বাসের চালক মোহাম্মদ আলী, হেলপার ফারুক ও সুপারভাইজার মিলনকে বাস থেকে নামিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাসের চালক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারা জানায়, কয়েক দিন আগে স্কাই লাইনের কোন এক বাসের হেলপার ও সুপারভাইজার এক শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহার করেছিল। তার প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে যোগাযোগ করা হলে, ডিউটি অফিসার অগ্নিকান্ডের ঘটনা স্বীকার করে বলনে, সংবাদ পেয়ে আমাদের লোক গিয়ে আগুন নির্বাপন করেছেন।

এ ব্যাপারে শাহবাগ থানায় যোগাযোগ করা হলে, থানার ডিউটি অফিসার বলেন, এ ধরণের কোন সংবাদ আমাদের কাছে নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।