× Banner
সর্বশেষ
তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি

যাত্রীবাহি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ACP
হালনাগাদ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

যাত্রীবাহি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শাকিল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার যোতা এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসার বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাকিল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, দূর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..