× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

যশোরে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jess-Corona-Second-Doge-PIC-08.04.21.jpg

যশোর প্রতিনিধি: যশোরে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ৮টায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন যশোর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রধাম ধাপে যশোরে এক লাখ ১৮ হাজার ৬০জন করোনার টিকা গ্রহণ করেন। তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে। প্রথম চালানে ৭৮ হাজার ডোজ টিকা হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এ টিকা কার্যক্রম চলার মধ্যে বাকী ডোজের টিকাও হাতে এসে পৌছাবে। এদিকে সকাল ৮টার আগেই টিকা নিতে যশোর জেনারেল হাসপাতালের কেন্দ্রে হাজির হন টিকা গ্রহণকারীরা। তারা লাইন দিয়ে একে একে টিকা গ্রহণ করেন। দুপুর আড়াইটা পর্যন্ত চলবে এ টিকা কার্যক্রম।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, আজ জেলার ১২টি কেন্দ্রে ৩৬টি টিম টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করছে। প্রথম দিনে জেলার চার হাজার টিকাগ্রহণকারীর মোবাইলে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ম্যাসেজ গিয়েছে। তারাই আজ টিকা গ্রহণ করবেন। সকল কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা গ্রহণকারীরা আগ্রহের সাথে টিকা গ্রহণ করছেন।

এদিকে দ্বিতীয় ডোজের টিকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা। এমদাদ হোসে নামে একজন টিকা গ্রহণকারী বলেন, একমাস আগে প্রথম ডোজ নিয়েছিলাম। গতকাল দ্বিতীয় ডোজের জন্য ম্যাসেজ পাই। আজ সকালে শুরুতেই দ্বিতীয় ডোজের টিকা নিয়েছি। ভালো লাগছে যে টিকাটা সম্পন্ন করতে পারলাম।

আব্দুর রহমান নামে অপর একজন বলেন, গত ৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলাম। আজ দ্বিতীয় ডোজের কার্যক্রমের শুরুতেই প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিতে পেরে ভালো লাগছে। প্রথম টিকা নিয়ে সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রীয়া হয়েছিল। মারাত্মক কিছু না। আমি মনে করি করোনার টিকা সকলের নেয়া উচিৎ। এছাড়া সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা মেনে চলা উচিৎ।

শাহানারা বেগম নামে অপর একজন বলেন, আমি ৯ ফেব্রুয়ারি প্রথম ডোজ নিয়েছিলাম। আজ দ্বিতীয় ডোজ নিয়েছি। স্বাস্থ্যকর্মীরা সুন্দরভাবে টিকা প্রদান করেছে। টিকা নেয়ার পর কোন অসুস্থতা বোধ করিনি। আশাকরি এবারও কোন সমস্যা হবে না। আমার মনে হয় টিকা নেওয়ার পরও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ। একইসাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলবো যাতে বাংলাদেশের মানুষ করোনার মহামারি থেকে রক্ষা পেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..