× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৩ লাখ ১০ হাজার টাকা শ্রমিকদের মাঝে বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মে, ২০২০
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে করোনা প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় সুইহারীস্থ জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পরিবহন শ্রমিকদের হাতে এই চাল ও সহায়তার নগদ অর্থ তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এ সময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে পরিবহন বন্ধ রেখে আপনারা অনেক কষ্ট করেছেন। এতে আপনাদের অনেক ক্ষতিও হয়েছে। জন্য সকলকে ধন্যবাদ জানাই। নিজের জন্য ও দেশের মানুষের আরো একটু কষ্ট করুন। ঈদের পর পরিবহন খোলে দেয়ার ব্যবস্থা করা হবে। আমরা আপনাদের পাশে থাকবো।

চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কাজেম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুর হাসান আব্বাসী, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি, সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুর রাজ চৌধুরী, সহ সভাপতি মো. তৈয়ব আলী, যুগ্ম সাধারণ সম্পাক শেখ বাদশা, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মোঃ সামসুল আলম, সহ সড়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রহিদুল ইসলাম রেজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুসা, কার্যকরী সদস্য মোঃ নাসির হোসেন রতœ , মোঃ নুর আলম আকালু শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ নাজমুল ইসলাম নয়ন সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান , জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাপ্ত ১২ টন চাল যেটি ২৪০০ শ্রমিকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে (চাল) ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে জনপ্রতি নগদ ৫শ’ করে টাকা প্রদান করা হয়।

এর আগে গত এপ্রিল মাসের ৭ তারিখ ২২২০ জন শ্রমিককে জনপ্রতি নগদ ৫শ’ করে টাকা প্রদান করা হয়। দুই দফায় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে ২৩ লাখ ১০ হাজার টাকা করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..