মেহেরপুর শহরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ হত্যার অভিযোগ নিহতের পরিবারের

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০৯-১৭)ঃ  মেহেরপুর শহরের নতুনপাড়ার গৃহবধু মালেকা খাতুনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার ভাই শাহাজান আলী। তার দাবি তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়। শুক্রবার রাতে তার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়ার ইউনিয়নের বলিদাপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মালেকা খাতুন শহরের নতুন পাড়ার কালাম হোসেনর স্ত্রী ও কুষ্টিয়ার বলিদা পাড়া গ্রামের আনছার আলীর মেয়ে।

মালেকা খাতুনের ভাই শাহজান আলী জানান, সাত বছর আগে মেহেরপুর শহরের নতুন পাড়ার সদরুল মন্ডলের ছেলে কালামের সাথে বিয়ে হয় তার বোন মালেকার। তারপর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে স্বামী ও শশুর বাড়ির লোকজন। এমনকি বেশ কয়েকবার বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে নির্যাতন শুরু হয়। মারধরও করা হয়। পরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করবেন বলে তিনি জানান। তবে অভিযুক্ত স্বামী কালাম হোসেন এসব অভিযোগ অস্বীকার করেন।

মেহেরপুর সদর থানার পরিদর্শক রবিউল ইসলাম বলেন, শুক্রবার রাতে ঝুলন্ত অবস্থায় মালেকার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে এটি আত্মহত্যা না হত্যা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।