মেহেরপুরের মোনখালীতে রোহিঙ্গা শরনার্থীদের নিজ দেশে পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০৯-১৭)ঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে জাতিগত বৈষম্যের শিকার রোহিঙ্গা শরনার্থীদের মৌলিক অধিকারসহ নিজ দেশে পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে মোনাখালী বাজার প্রাঙ্গণে মোনাখালী শিক্ষা উন্নয়ন সংঘ (মেডা ) নামের একটি সংগঠন ওই কর্মসূচীর আয়োজন করে।

মোনাখালী ইউপি চেয়ারম্যান ও মেডার উপদেষ্টা মফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মো: সাদেক আলী, রাইজিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ওয়াজেদ হাসান, মেডার সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ মুন্না, পাঠাগার সম্পাদক আল ইকরাম সোহাগ,সহ পাঠাগার সম্পাদক রকিবুল ইসলাম, সদস্য আনিছুর রহমান, ফরিদুল ইসলাম, শুভ, জনি সহ মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীরা অংশগ্রহণ করেন। পরে সেখানে রোহিঙ্গাদের সাহায্যার্থে রাখা দানবাক্সে দান করেন গ্রামবাসীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।