মেহেরপুরে স্বেচ্ছা সেবক লীগের মিছিল অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুরঃ জেলা স্বেচ্ছা সেবক লীগের কাউন্সিলকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে স্বেচ্চাসেবক লীগ নেতা মতিউর রহমান মতিনকে নির্বাচিত করার লক্ষে স্বেচ্ছা সেবক লীগের তৃণমূল নেতারা শহরে একটি মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন স্বেচ্ছা সেবকলীগ নেতা লাভলু ও স্বেচ্ছা সেবক লীগের আমঝুপি ইউনিয়ন সেক্রেটারি ফকির ডাক্তার।

গতকাল সোমবার বিকেলে মিছিলটি শহরের হোটেল বাজার মোড় থেকে বের হয়ে শহরের বড়বাজার এলাকা প্রদক্ষিণ শেষে একইস্থানে ফিরে মিছিল শেষ করে। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবক লীগ নেতা ফারুক, হযরত, মোমিনুল, ওবাইদুল, আব্দুল আলিম, প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।