× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৭-০৬-১৮):   মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে ওরেষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিডেট মেহেরপুরের সহযোগিতায় দেশ ব্যাপী জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাথীদের বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার মেহেরপুর সদর উপজেলা বিআরডিবি মিলনায়তনে “নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষন” এই প্রতিপাদ্যের ওপর অনুষ্ঠিত বক্তৃতা প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী ফাতেমা নির্জনা ১ম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুশফিকুর রহমান রিয়াদ ২য় এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রী খুশিয়ারা খাতুন ৩য় স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে সদর উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন পিডিবি’র সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..