× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

মেদ কি সবসময়ই খারাপ?

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: অনেক নারীই রয়েছেন যাঁরা কঠোর খাদ্যাভ্যাস মেনে চলেন এবং অতিরিক্ত ব্যায়াম করতে থাকেন কেবল এই মেদ কমানোর জন্য। তবে বর্তমানে বিশেষজ্ঞরা বলেন, একদম স্কিনি বা হাড় জিরজিরে হওয়ার চেয়ে হালকা পেটের মেদ থাকা ভালো। লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে পেটে হালকা মেদ থাকার কিছু উপকারিতার কথা।

পাকস্থলি

সাধারণত মাঝ বয়সের নারী পুরুষদের ক্ষেত্রে পেটের মেদ বেশি হতে দেখা যায়। বিশেষজ্ঞরা বলেন, ভারি মেদ তো অবশ্যই খারাপ। তবে পেটে হালকা মেদ থাকা কিন্তু তেমন খারাপ নয়। এটি পেটের ভেতর পাকস্থলি এবং অন্ত্রকে সুরক্ষা দিতে সাহায্য করে।

হাড় ব্যবস্থাপনা

হালকা মেদ পেটের হাড় ও মাংসপেশির ব্যবস্থাপনাকে ভালো রাখে। অনেকে রয়েছেন যাঁরা এতটাই রুগ্ন যে কঙ্কাল বেরিয়ে যায়। এটা একেবারেই স্বাস্থ্যকর নয়। এর চেয়ে একটু মেদ থাকলে হাড় ব্যবস্থাপনা সুন্দর হয়।

বিশেষজ্ঞরা বলেন, ওজন নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাবার তো অবশ্যই খাবেন। তবে উচ্চতার তুলনায় ওজন এক দুই কেজি বেশি হলে খুব একটা সমস্যা নেই।

কম খাওয়া

পেটের হালকা মেদ আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে ঝুঁকতে সাহায্য করবে। কীভাবে? পেটে যদি হালকা মেদ থাকে তবে বেড়ে যাওয়ার ভয়ে হলেও আপনি কিছুটা স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে ঝুঁকবেন, হয়তো চর্বিজাতীয় খাবার কম খাবেন, ব্যায়ামও করবেন। এই স্বাস্থ্যকর বিষয়গুলো একটা সময় আপনার অভ্যাস পরিণত হবে। এটিও কী একটি উপকারী দিক নয় হালকা মেদ থাকার?

তাই বলে পেটের বেশি মেদ একেবারেই ভালো নয়। ওজন বেড়ে যাওয়া তো বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে। তবে বিশেষজ্ঞদের মত, হালকা একটু মেদ থাকলে দোষের কিছু নেই।


এ ক্যটাগরির আরো খবর..