দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান ॥ মুজিব বর্ষ উপলক্ষে সুন্দর ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ” মিষ্টি হাঁসি ” স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ৩ নং শতগ্রাম ইউনিয়নে সরাসরি এমবিবিএস ডাক্তারের মাধ্যমে রক্তের গ্রুপ , ডায়াবেটিকস পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
গ্রামকে শহরের ন্যায় স্বাস্থ্য সেবা দেওয়া, রোগের কারণে ব্যয়বহুল খরচ কে স্বল্পতা নিয়ে আসা, বাড়িতে বসে স্বল্প খরচে উন্নত মানের সেবা নিশ্চিতকরণ, ৫০% ছাড়ে ডায়াগনস্টিক, প্রযয়োজনে বিনামূল্যে নিজস্ব এম্বুলেন্সে যাতায়াত করণ, সকলের মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তোলা, সুন্দর ও সুস্থ সমাজ গড়াই ” মিষ্টি হাঁসি ” র উদ্দেশ্য নিয়ে ডা. ইসমাইল হোসেন জোয়াদার , ডা. জান্নাতুল মাওয়া, ফ্রি মেডিকেল ক্যাম্প রুগিদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ কুতুবুদ্দিন ” মিষ্টি হাঁসি ”র জি এম মেরিনা খাতুন চৌধুরী, এজিএম উম্মে মরিয়ম মিলু, আব্দুল আলম বকুল, সহকারী হিসাব রক্ষক লুভুয়া জাহান, প্রযুক্তিবিদ রাসেদুজ্জামান রাসেদ, সহকারী প্রযুক্তিবিদ ফারজানা ববি সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।





