× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মুজিবনগর সরকারী কলেজের প্রভাষকের উপর হামলা

admin
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (০৪-১০-১৬): মেহেরপুরের মুজিবনগর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের উপর পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়েছে আইনজীবী এ্যাড: শাহিন সহ কয়েকজন যুবক।

গতকাল মঙ্গলবার দুপুরে চকশ্যামনগর মাঠের ভিতরে এঘটনা ঘটে। এবিষয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন আহত প্রভাষক মোরাদ হোসেন।

প্রভাষক মোরাদ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মত কলেজ শেষ করে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চকশ্যামনগর মাঠের ভিতরে পৌছালে আইনজীবি এ্যাড: শাহিন সহ কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে মারপিট শুরু করে। এসময় তার চিৎকারে স্থানীয় কৃষকরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা প্রভাষক মোরাদ হোসেন কে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, মুজিবনগর কলেজের কিছু জমি এলাকার এক ব্যাক্তি তার দাবী করে। সেই জমি এ্যাড: শাহিন সহ তার ক্যাডার বাহীনি দখল করতে গেলে আমি সহ কলেজের শিক্ষকরা বাধা প্রদান করে। ওই ঘটনার জের ধরে এই হামলা চালায়।

সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, শিক্ষকের উপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত এজাহার পেয়েছি। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এদিকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বুধবার বেলা ১১টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করবে বিসিএস সাধারন শিক্ষা সমিতি মেহেরপুর জেলা ইউনিট।


এ ক্যটাগরির আরো খবর..