× Banner
সর্বশেষ
বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগে আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) তাঁর চিকিৎসা চলছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আজ রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রায় সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা মির্জা আব্বাসকে দেখেছেন জানিয়ে রফিকুল ইসলাম বলেন, সাড়ে তিন ঘণ্টার যাত্রায় তাঁর কোনো সমস্যা হয়নি, তিনি নিরাপদে আছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

৭৫ বছর বয়সী মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। শুক্রবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা অস্ত্রোপচার শেষে রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সেখান থেকে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলো।


এ ক্যটাগরির আরো খবর..