× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নারায়ন দেবনাথ

মায়ানমারের ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, এবার টার্গেট NSCN-K.

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
মায়ানমারের ভারতের সার্জিক্যাল স্ট্রাইক

মায়ানমারের গভীর জঙ্গলে জঙ্গি ঘাটি লক্ষ করে সার্জিক্যাল স্ট্রাইক করলো ভারতীয় সেনা। হামলায় NSCN-K জঙ্গি সংগঠনের অন্তত ৫ জন শীর্ষ জঙ্গির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। স্ট্রাইকটি নিয়ে ভারতীয় সেনাকর্তারা এখনো মুখ খোলেনি। কারণ হিসাবে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু ঘটনাস্থল ভারতের সীমান্তের বাইরে ঘটেছে তাই কৌশলগত কারণে ভারতীয় সেনা মুখ খুলছে না। তবে মায়ানমার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা দেখে বুঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে।

এবারের প্রিসিশন এট্যাক ছিল নিখুঁত ও প্রযুক্তি নির্ভর।ভৌগোলিক কারণে জঙ্গি ঘাটিগুলো এতটাই দুর্গম এলাকায় ছিলো যে সাধারণ ভাবে সেখানে কোন বাহিনী পৌঁছানো প্রায় অসম্ভব ছিলো।

ভারতের পূর্ব সীমান্তে অরুনাচলের গভীর জঙ্গলে এই ঘাটিটি ছিলো জঙ্গিদের জন্য অভয়ারন্য। নিরাপত্তা মহলের মতে অরুনাচলের চাংলাং জেলা ভারত মায়ানমার সীমান্তে সবচেয়ে সংবেদনশীল ও ঝুকিপূর্ণ এলাকা হিসাবে পরিচিত। বিস্তৃত জঙ্গল দুর্গম পাহাড়ি রাস্তা এবং প্রায় অরক্ষিত সীমান্ত। এসব সুবিধার জন্য অঞ্চলটি জঙ্গিদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ছিলো।

কিন্তু গত ১৬ই অক্টোবর এই এলাকায় আসাম রাইফেলসের একটি অপারেটিং বেস ক্যাম্পের উপর জঙ্গি হামলা হয়েছিল এবং হামলায় দুজন জওয়ান আহত হয়। এই হামলার দায় স্বীকার করেছিল NSCN-K এবং ULFA INDEPENDENT জঙ্গিগোষ্ঠী। এরপর থেকেই সেনাবাহিনীর তৎপরতা বেড়ে যায় এবং অনেক জঙ্গি সীমান্ত পার হয়ে মায়ানমারের গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..