× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার সাত

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০১৬

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে জামায়াত ইসলামের দুই উপজেলা আমীরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, শিবালয় উপজেলা জামায়াতের  আমির মাওলানা ওমর ফারুক, হরিরামপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলীম, ঘিওর উপজেলা জামায়াতের সক্রিয় কর্মী ফারুক হোসেন, সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা শাখা ছাত্র শিবির সদস্য তানভীর আহম্মেদ, সিংগাইর উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম এবং আমিনুল ইসলাম।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আব্দুল বাতেন জানান, চলমান বিশেষ পুলিশি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..