× Banner
সর্বশেষ
আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

সালথায় স্ত্রীর মাথায় চুল কেটে দিলেন স্বামী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
মাথায় চুল কেটে দিলেন স্বামী

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় স্বামী কর্তৃক স্ত্রীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ আগস্ট উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।  এসময় স্ত্রীকে মারপিট করে আহত করে। বর্তমানে সে নগরকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, উপজেলার ফুকরা গ্রামের মওলা মাতুব্বর এর ছেলে শাহআলম মাতুব্বরের সাথে তিন বছর পূর্বে  মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের রিজাউল মাতুব্বরের মেয়ে রিশানা আক্তারের সামাজিক ভাবে বিবাহ হয়। বর্তমানে তাদের নয় মাসের কন্যা সন্তান রয়েছে।
রিজাউল মাতুব্বর বলেন, বিয়ের পর থেকেই মেয়ের শশুর বাড়ীর লোকজন যৌতুক দাবী করে আসছিল। মাঝে মধ্যে মেয়েকে মারপিট করতো। ঘটনার দিন আমার মেয়েকে মারপিট করে আহত করেছে এবং মাথার চুল কেটে দিয়েছে।
রিশানা বলেন, গরুর খাবার দেওয়া একটু দেরি হওয়ায় আমার শশুর, শাশুড়ী, দেবর, ননদ,স্বামী মিলে আমার হাত, পা, চোখ বেধেঁ এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে আমার মাথার চুল কেটে দেয়।
স্বামী শাহ আলম পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
শ্বশুর মওলা মাতুব্বর বলেন,এই ঘটনায় আমরা কেউ জড়িত নই। ওরা স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া করে। পরে শাহ আলম বউয়ের মাথার চুল কেটে দিয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এ বিষয়টি আমরা জানতে পারি নেই। আমরা এবিষয়ে ব্যবস্থা নিচ্ছি। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।


এ ক্যটাগরির আরো খবর..