× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস

মাদারীপুরের ডাসারে ডাব গাছের চূড়ায় মাঝ রাতে ফারহান তালুকদার(১৮) নামে এক কলেজ পড়ুয়া তরুণের কান্ড দেখে হতবাক  হয়েছেন, এলাকাবাসী।ওই তরুণ ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের সাইদুল তালুকদারের ছেলে।
আজ সোমবার(১৩ এপ্রিল)  তরুণের একটি  ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
একটি ভিডিওতে দেখা যায় মাঝ রাতে উঁচু নারকেল গাছে ডগায় শুয়ে আছে এক তরুণ।এসময় ওই তরুণকে স্থানীয়রা দেখতে পেয়ে নারকেল গাছে  টাচ লাইট তাক করে তাকে গাছ দেখে নামতে বলছেন।এসময় ওই যুবক কিছু একটা বলছেন এবং মাতলামি করে আবারও নারকেল গাছের পাতার উপর শুয়ে পড়ছেন।অনেক চেষ্টা করেও তাকে নামাতে পাড়ছিলেন না স্থানীয়রা।পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রাণপণ চেষ্টা করে নারকেল গাছ থেকে নামাতে সক্ষম হন।এলাকাবাসীর ধারণা ওই তরুণকে জ্বীনে আছর করছে। এঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা তুহিন বলেন, গতকাল রাত ২ টার দিকে ফারহান তালুকদারকে তার সোয়ার বিছানায় দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করতে থাকে এলকাবাসী।পরে তাকে দেখাযায় একটি নারকেল গাছের চূড়ায় শুয়ে আছে।পরে গাছ থেকে নামানোর রাতভর চেষ্টা করে ব্যর্থ হয়ে, ফায়ার ব্রিগেডকে খবর দিলে তারা এসে নামাতে সক্ষম হন।সে গাছে উঠতে পারে না।কিভাবে উঠলো সে? আমাদের ধারণা  ভৌতিক কিছু আছে।তাকে জ্বীনে আছর করছে।তাকে স্থানীয় হুজুর ও  কবিরাজ দিয়ে তার চিকিৎসা চলছে বলে জানাগেছে।
ডাসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, ফারহান তালুকদার  নামে এক তরুণ নারিকেল গাছের চূড়ায় উঠে শুয়ে থাকতে দেখি।আমরা যখন তাকে উদ্ধার করার চেষ্টা করি তখন সে গাছে উঠতে নিষেধ করে আমাদের।গাছে উঠলে ঝাপ দেবেন বলে হুমকি দেয় ওই তরুণ।যখন স্থানীয়রা আজান দেন তখন সে কিছুক্ষণ সে নিরব থাকে।পরে শান্ত হলে হলে আমারা তাকে উদ্ধার করতে সক্ষম হই।ওই গাছে উঠতে পারেন না বলে জানাগেছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন,মাঝ রাতে এক তরুণ নারকেল গাছে উঠেছিল।কি কারণে এমন কান্ড ঘটিয়েছেন, তার ব্যাপারে খোঁজ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..