× Banner
সর্বশেষ
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী নবীগঞ্জের আজলপুর-ইসলাম কাঁচা রাস্তায় দুর্ভোগে হাজারো মানুষ

মাগুরায় সাড়ে ১১ কেজি গাজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী বিশ্বাস পাড়ার একটি বাড়ি থেকে গত কাল শনিবার রাতে সাড়ে ১১কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদর থানা পুলিশ হেলেনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । হেলেনা ওই এলাকার বিশারত বিশ্বাস বিষুর স্ত্রী।

সদর থানার ওসি মুন্সি আছাদুজামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ’র নেতৃত্বে সদর থানা পুলিশ পারনান্দুয়ালী গ্রামের বিশারত বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে বাতাবী লেবুর বস্তার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় সাড়ে ১১ কেজি গাজা উদ্ধার হয়। গাজা রাখার দায়ে পুলিশ এ সময় বিশারত বিশ্বাসের স্ত্রী হেলেনা বেগমকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিশারত বিশ্বাস ও তার ভাতিজা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী শাহিন পালিয়ে যায়। হেলেনা বেগম পুলিশকে জানিয়েছেন তার ঘরে শাহিন এ গাজা এনে রেখেছিল।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী শাহিনসহ অন্য আসামীদের ও চেষ্টা চলছে বলে জানান ওসি মুন্সি আছাদুজামান।


এ ক্যটাগরির আরো খবর..