× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মাইগ্রেন সমস্যায় আমাদের যা করা উচিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

দি নিউজ ডেস্ক: মাইগ্রেন মানুষের একটি নিয়মিত সমস্যা। প্রায় বেশিরভাগ মানুষেরই এই সমস্যা থাকে। মাথায় রক্ত চলাচলের তারতম্যের কারণে মাইগ্রেন হয়। মাইগ্রেন সমস্যা তৈরি হয় মূলত নার্ভ ফুলে যাওয়ার কারণে। নার্ভ ফুলে গেলে রক্তনালী সম্প্রসারণ হয়ে ব্রেনে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়। তখনই মাইগ্রেনের সমস্যা সৃষ্টি হয়।

নিউরোলজি বিশেষজ্ঞ ডা. পারভীন গুপ্তা মাইগ্রেন সমস্যায় আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয় এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন।

-যাদের মাইগ্রেন সমস্যা চিহ্নিত, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত।

-মাইগ্রেন আক্রান্তদের ঘনঘন তাপমাত্রা পরিবর্তন এড়িয়ে চলতে হবে।

-বাসায় বিকল্প চিকিৎসা পদ্ধতি এড়িয়ে চলতে হবে।

-মনে রাখতে হবে, মাইগ্রেন সমস্যা যেকোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।

-প্রতি রাতে কমপক্ষে ছয় থেকে আট ঘণ্টা ভালো ঘুম নিশ্চিত করুন।

-ইয়োগা, ধ্যান ও সকালের হাঁটা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে। প্রতিদিন নিয়ম মেনে শরীর চর্চা করুন।

-অস্বাভাবিক জীবনযাপন মাইগ্রেন সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে কোনো বেলায় না খাওয়া বা ঠিক সময়ে না খাওয়া। মাইগ্রেন রোগীদের উপবাস বা চর্বিযুক্ত খাবার পরিহার করা উচিত।

-উগ্র গন্ধযুক্ত প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলতে হবে।

-মানসিক ও শারীরিক চাপ মাইগ্রেন সমস্যা সৃষ্টির বড় কারণ।

-সূর্যের রশ্মি এড়িয়ে চলুন। প্রয়োজনে রোদচমশমা বা ছাতা ব্যবহার করুন।

-দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ ব্যবহার বন্ধ করতে হবে।

-প্যারাসিটামল বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ মাইগ্রেন সমস্যায় ভালো কাজ করে। তবে ১৬ বছরে নিচে যাদের বয়স তাদের এ জাতীয় ওষুধ ব্যবহার করা উচিত নয়।


এ ক্যটাগরির আরো খবর..