× Banner
সর্বশেষ
বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

মহেশপুরে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবীতে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
jhinaidah

মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অসহায় আবু বক্করের বসত বাড়ি ভাংচুর করায় ইউপি চেয়ারম্যান জামিরুল হকের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে আবু বক্করের বাড়ির সামনে এ মানববন্ধন করেন এলাকাবাসী ও ভুক্তভোগি পরিবারটি।

মানববন্ধনে বে-আইনি ভাবে একজন অসহায় মানুষের বসত ভিটা ভাংচুর করায় দুর্নীতিবাজ ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীম উল হাসান শাহীন, ৫নং ওয়ার্ড মেম্বর শহিদুল ইসলাম ৬নং ওয়ার্ডের মেম্বর আব্দুর রহিম, আবু বক্করের ছেলে সোহাগ, সাবেক মেম্বর লিয়াকত আলীসহ এলাকার সাধারণ জনগণ।

শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীম উল হাসান শাহীন বলেন, কোন আইনি নোটিশ না দিয়ে ইউপি চেয়ারম্যান জামিরুল তার নিজ বাহিনী দিয়ে আবু বক্করের বাড়ি ভাংচুর করেছে। আমরা তার শাস্তি চাই।

ওয়ার্ড মেম্বর শহিদুল ইসলাম বলেন, আমি ওই ওয়ার্ডের মেম্বর হওয়ার পর চেয়ারম্যান আমাকে কিছু না জানিয়ে নিজে উপস্থিত থেকে আবু বক্করের বাড়ি ভাংচুর করেছে। চেয়ারম্যানের এমন অপকর্ম আমরা সমর্থন করিনা। আমি তার বিচার দাবি করছি। এব্যাপারে ইউপি চেয়ারম্যান জামিরুল হক বলেন, আমার বিরুদ্ধে মানববন্ধন হলে হতে পারে । তবে আমি বাহিরে থাকায় এব্যাপারে কিছুই জানিনা।

উল্লেখ্য যে, গত ১০ মে সকালে ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল হক নিজ বাহিনী দিয়ে শ্যামকুড় পশ্চিমপাড়ার আবু বক্করের বাড়ি ভাংচুর করে। এতে প্রতিবাদ করতে গেলে পরিবারের লোকজনকে পিটিয়ে জখম করে। পরে ভুক্তভোগী পরিবার মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..