মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরের মধুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়ের সঙ্গে মধুখালী প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় মধুখালী থানার অফিসার ইনচার্জ এর ক‌ক্ষে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ সুকদেব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে মধুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব।

তিনি আরও বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক জনস্বার্থে একসাথে কাজ করলেই ভালো ফলাফল আসবে।”

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, সহ- সভাপতি রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার অর্থ সম্পাদক আবির হোসেন আবু, প্রচার সম্পাদক রাজিব হোসেন, নির্বাহী সদস্য সাংবাদিক সাগর চক্রবর্তী, ইদ্রিস আলী, নাজমুল হোসেন, মকিবুল মিয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জানা যায় তিনি যশোর জেলার কেশবপুর থানা থেকে বদলি হয়ে ফরিদপুর জেলার মধুখালী থানায় ২১শে এপ্রিল মঙ্গলবার রাত ৮টায় মধুখালী থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।