× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত করা সম্ভব নয়

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের আগে মহাসড়কগুলো শতভাগ যানবাহন চলাচল উপযোগী করে তোলা যায়নি। সে কারণে সম্পূর্ণ যানজটমুক্ত করা সম্ভব হবে না।’

নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় শনিবার দুপুরে মন্ত্রী এ কথা বলেন। পরিদর্শনের সময় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এবার ঈদে মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হয়নি। মহাসড়কগুলোতে নসিমন করিমন চলতে না দেওয়ায় সড়ক দুর্ঘটনা কমে গেছে বলে দাবি করেন মন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিদেশে অবস্থানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে বসে দেশের অভ্যন্তরের রাজনীতি পরিবর্তন করা সম্ভব নয়। দেশের রাজনীতিতে পরিবর্তন করতে হলে দেশে থেকেই সেটা করতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপি রাজনীতি এখন কতটা বেহাল অবস্থায় আছে এটা তারই বহিঃপ্রকাশ।’


এ ক্যটাগরির আরো খবর..