× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মধুখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের মধুখালীর পশ্চিম গাড়াখোলা গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবী করেছে পরিবার। সোমবার (২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, প্রেমের সম্পর্কে সাগর ফকিরের সঙ্গে বিয়ে হয় রুমার। রুমার বাড়ী মধুখালী উপজেলার মেগচামী গ্রামে। তার পরিবার জানায়, সন্ধ্যায় মধুখালীর পশ্চিম গাড়াখোলা একতলা বিল্ডিংয়ের বাসা বাড়ীতে স্বামী সাথে ঝামেলা হয় এরপর স্বামী বাসায় না থাকায় সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস নেন রুমা।

দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা প্রায় সাড়ে ৬ টায় মৃত ঘোষণা করেন। প্রতিবেশিরা জানায় সাগর মোবাইল ও কম্পিউটারে ফিলান্সিং করে মাঝে মধ্যেই তাদের ঝামেলা হতো দেড় বছরে একটি পুত্র সন্তান রয়েছে তাদের।

মৃত রুমার বড় বোন লাকি আক্তার জানান, আমাদের মা বাবা কেউ নেই সাগর প্রায়ই আমার বোনকে মারধোর করতো। এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার অফিসার ইনচার্জ এফ এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে । মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..