ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীর বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ভূমিমন্ত্রী  

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীর  বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ভূমিমন্ত্রী   

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী আজ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

গত ২৪ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। আজ আনুষ্ঠানিকভাবে তিনি সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীকে অত্যন্ত দক্ষ সিভিল সার্ভিস কর্মকর্তা হিসেবে বর্ণনা করে বলেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশনের বিশাল কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদন করেছেন। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে নবনিয়োগপ্রাপ্ত সচিব ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড একই ধারাবাহিকতায় দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাবেন।

এ সময় সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী তাঁকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানান। তিনি ভূমিমন্ত্রীসহ ভূমি পরিবারের সবাইকে ধন্যবাদ জানান তাঁকে সহযোগিতা করার জন্য।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সকল দপ্তর/সংস্থার প্রধানগণ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ এবং প্রকল্প পরিচালকগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।