ভারত অস্ট্রেলিয়ার চেয়েও কঠিন প্রতিপক্ষ মনে করছে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্কঃ গত নিউজিল্যান্ড সফরটি খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের। দুটি টেস্টেই ব্যর্থ হয়েছে তারা। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটহাতে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন সাকিব-মুশফিকরা। অবশ্য গত বছর অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের মতো দলকে বেশ নাকানি-চুবানি খাইয়েছিল বাংলাদেশ। শেষ টেস্টে তো দারুণ এক জয় পেয়েছিল লাল-সবুজের দল।

বাংলাদেশ দলের এমন কিছু সাফল্য নিশ্চয়ই ক্রিকেট বিশ্বের চোখ এড়ায়নি। চোখ এড়ায়নি ভারতীয় ওপেনার আকাশ চোপড়ারও। ভারতের সামনে অস্ট্রেলিয়ার চেয়েও কঠিন প্রতিপক্ষ মনে করছেন তিনি বাংলাদেশকে।

হায়দরাবাদে বাংলাদেশ-ভারত চলাকালীন সময়ে এক টুইটে ভারতীয় দলের সাবেক ওপেনার লিখেছেন, ‘আমাদের আবহাওয়ায় অস্ট্রেলিয়ার চেয়েও বেশি লড়াই আশা করছি বাংলাদেশের কাছ থেকে।’

চলমান এই টেস্টে অবশ্য স্বাগতিক ভারত প্রথম দিনেই রানের পাহাড় গড়েছে। তিন উইকেট হারিয়ে মুরলি বিজয় ও বিরাট কোহলির শতকে ৩৫৬ করে তারা।

চার টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট আর কদিন বাদে ভারত সফরে আসছে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু এই সিরিজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।