× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

বেনাপোলে ভারতীয় ১৯ পাসপোর্টধারী যাত্রীকে ফেরত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
ভারতীয় ১৯ যাত্রী ফেরত

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বাংলাদেশে আগমনে ইচ্ছুক ১৯ জন ভারতীয় পাসপোর্ট যাত্রীকে ফেরত পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন।

সোমবার(১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশের রামপাল বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসা ১৯ জনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের ফেরত পাঠায় ইমিগ্রেশন। ভারত থেকে আসা ১৯ জন পাসপোর্ট যাত্রীর প্রতিনিধি রামেশ পাল জানান, তারা বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন। সম্প্রতি করোনাভাইরাসের কারণে বিধি-নিষেধ জারি হওয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশে ঢুকতে দেয়নি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র কোন কাগজপত্র তাদের কাছে নেই। এমনকি তাদের কাছে কোন মেডিকেল সার্টিফিকেটও নেই। এ জন্য তাদের ফেরত পাঠানো হয়েছে। তবে তারা ভারত থেকে কোন সরকারি ডাক্তারের মেডিকেল রিপোর্ট এবং বিডা’র কাগজপত্র নিয়ে এলে আবার প্রবেশ করতে পারবেন।
ওসি আরো জানান, বিশ্বজুড়ে করোনা আতঙ্কে প্রতিটি দেশ তাদের নিজ নিজ দেশ সুরক্ষার জন্য বিদেশিদের গমনাগমনের ব্যাপারে সতর্ক রয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ইমিগ্রেশন সূত্রে আরো জানা যায়, ভারত থেকে সাধারণ যারা ভারতীয় বা বিদেশি নাগরিক বাংলাদেশে আসতে চাইছেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বলছে ফেরার পথে ১৪ দিন তাদের সঙ্গরোধে (কোয়ারান্টাইনে) রাখা হবে। এ কারণে কেউ বাংলাদেশে আসতে চাইছেন না। সোমবার সাধারণ কোন ভারতীয় বা বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেননি। তবে বাংলাদেশি যারা ভারতে ছিলেন তারা ফিরছেন।


এ ক্যটাগরির আরো খবর..