× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বেনাপোলে সীমান্তে দুই কেজি স্বর্ণবার সহ পাচারকারী আটক

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি ওজনের ২টি স্বর্নবার সহ শ্রী দিলিপ বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ।
বুধবার(১৩ নভেম্বর) দুপুর ২ টায় বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক দিলিপ বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের ৩ নাম্বার ঘিবা গ্রামের শ্রী নরেন বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহ ভাজন ঐ যুবককে ভারত সীমান্ত অতিক্রম চেষ্টা কালে ধরা হয়। পরে তার শরীর তল্লাশী করে দুই কেজি ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়।
ঘিবা বিজিবি ক্যাম্পের  হাবিলদার ওবাইদুল হক জানান, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..