× Banner
সর্বশেষ
সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এক মাসে ভূমি সেবা হটলাইনে প্রাপ্ত অভিযোগের ৪৬ শতাংশ নিষ্পত্তি – ভূমি সচিব

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

“গত অক্টোবর মাসের ১০ তারিখ উদ্বোধনের পর থেকে – এই এক মাসে ভূমিসেবা হটলাইন ১৬১২২ এ  প্রাপ্ত ১২৯১ টি অভিযোগের ৪৬ শতাংশ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। বাকিগুলোও নিষ্পত্তির অপেক্ষায় আছে”। বলেন ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী ।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা বিষয়ক’ একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সচিব এ তথ্য জানান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী বলেন, “কিছু দিনের মধ্যেই সংশোধিত নিয়োগ বিধি অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এছাড়া, আমরা ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ আরও জোরালো করার উদ্দেশ্যে প্রতিটি বিভাগে আঞ্চলিক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পদক্ষেপ নিয়েছি।”

ভূমি সচিব কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঠ পর্যায়ের অফিস পরিদর্শন ও পরবর্তীতে অগ্রগতি পর্যবেক্ষণ, গণ-শুনানি করা, স্বচ্ছতার সাথে ক্ষতিপূরণের অর্থ প্রদান এবং সঠিক ভাবে ভূমি রাজস্ব আহরণে আরও ভালোভাবে কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা বলেন, “দেশব্যাপী ই-নামজারি ব্যবস্থা স্থাপনের পরে আমরা এখন ভূমি উন্নয়ন কর আদায় ব্যবস্থা ডিজিটাইজ করার কাজ করছি। পর্যায়ক্রমে আমরা অন্যান্য ভূমি সেবাও ডিজিটাইজেশনের আওতায় আনার কাজ করব।”

আজ ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), উপ ভূমি সংস্কার কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় ভূমি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয় এর পর বিভিন্ন অংশগ্রহণকারীবৃন্দ নিজেদের মতামত উপস্থাপন করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মজিবর রহমান, মোঃ সিরাজ উদ্দিন আহমেদ, মোঃ আবদুল হক, আনিস মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, অন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আজ ঢাকার বাহিরে অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..