× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

করোনা ভাইরাস আতঙ্কে বেনাপোলে সতর্কাবস্থা জারি ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ কয়েকটি দেশে সম্প্রতি করোনা নামের ভাইরাস দেখা দেওয়ায় স্থলবন্দর বেনাপোল চেকপোষ্টে সতর্কাবস্থা জারি করেছে এখানকার ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

পার্শ্ববর্তী দেশ ভারত হয়ে যে সকল দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা -নিরীক্ষা করে দেখছেন। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ডাক্তার আব্দুল মুজিদ বলেন, চীনে এ ধরনের ভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোষ্টে চিঠি জারি করেছে সতর্কতা অবলম্বন করার জন্য।বেনাপোলও সেই সতর্কতা পালন করা হচ্ছে।

এ রোগের লক্ষণ কি জানতে চাইলে তিনি বলেন, এ রোগ সাধারনত মাথা ব্যথা, ঠান্ডা কাঁশি, সমস্ত শরীর ব্যথা অনুভবসহ নানান ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ রোগের তেমন কোন ওষুধ না থাকায় নিবিড় পরিচর্যার মাধ্যেমে করোনা ভাইরাস এর হাত থেকে রেহাই পাওয়া যাবে। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিশেষ করে বিদেশি নাগরিক এ পথে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশ তাদেরকে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের দিক নির্দেশনা ও পরামর্শ বিষয়ে অবহিত করান।


এ ক্যটাগরির আরো খবর..