× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেক্স

বেগমগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, আটক: ১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
বেগমগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, আটক: ১

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে কেন্দ্র থেকে আসার পথে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।  এ ঘটনায় তাৎক্ষণিক এক যুবককে আটক করে পুলিশ।

আটককৃত মো.ইসমাইল হোসেন উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডেরফিাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।   তিনি আরও বলেন, ভোট শেষে ফলাফল ঘোষণার পর ভোট কেন্দ্র থেকে পুলিশের গাড়ি চলে আসার পথে কয়েকজন যুবক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।  এ সময় পুলিশ ধাওয়া করে এক যুবককে আটক করে।  পরে আটককৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি  তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধি মালা-২০১৬ এর বিধি ৩১ অনুসারে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।   দন্ডপ্রাপ্ত যুবককে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ওসি মীর জাহেদুল হক রনি জানান, এ ছাড়াও ভোট কেন্দ্রে ভোটার আসার পথে বাধা সৃষ্টি করার অভিযোগে ২যুবককে ১০হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।


এ ক্যটাগরির আরো খবর..