× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি মাংস কম খেয়ে ঠেকানো যাবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ঠেকানো সম্ভব হবে না যদি না মাংস খাওয়া কমানো না হয় বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর উষ্ণতা যাতে বৃদ্ধি না পায় সেজন্য কার্বন নিঃসরণের মাত্রা কমানোর ওপর জোর দেয়া হচ্ছে। এর নানা দিক নিয়ে অনেকেই কথা বলছেন। কিন্তু এত সব কিছুর ফাঁকে একটি বিষয় হয়তো অনেকের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। সেটি হলো মাংস খাওয়া।

প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতে যে পরিমাণ গ্রিনহাউজ গ্যাস উৎপন্ন হয়, তার ১৫ শতাংশ আসে পশুপালন খাত থেকে। প্রতিবছর প্রাইভেট কার, ট্রেন, জাহাজ ও বিমান থেকে যে পরিমাণ দূষণ তৈরি হয়, পশুপালন খাত থেকে একই পরিমাণ গ্রিনহাউজ গ্যাস উৎপন্ন হয়।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাটাম হাউজের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, মাংস খাওয়ার পরিমাণ কমাতে হবে, তা না হলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঠেকানো সম্ভব হবে না।

পৃথিবীর অনেক দেশে যেখানে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে সেখানে মাংস খাওয়ার পরিমাণ বাড়ছে। বিশ্বজুড়ে ২০৫০ সাল নাগাদ এই মাংস খাওয়ার পরিমাণ এখনকার চেয়ে ৭৫ শতাংশ বৃদ্ধি পাবে।

বিশ্ব মাংস খাওয়ার পরিমাণ সবচেয়ে বেশি আমেরিকায়। সেখানে প্রতিদিন একজন ব্যক্তি গড়ে ২৫০গ্রাম মাংস খায়। একজন মানুষের স্বাস্থ্যবান হওয়ার জন্য যে পরিমাণ মাংস খাওয়া প্রয়োজন, এটি তার চার গুণ।

মাংস খাওয়ার সাথে জলবায়ু পরিবর্তনের যে সম্পর্ক আছে, সে বিষয়টি অনেক মানুষই জানে না। বিশ্লেষকদের মতে, সবার আগে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।

এ ব্যাপারে প্রতিবেদনে দুটি পরামর্শ দেয়া হয়েছে। শুরুতেই জনগণের ওপর বিষয়টি চাপিয়ে না দিয়ে  প্রথম দফায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের খাবারের তালিকায় মাংস বাদ দিয়ে শাক-সবজির প্রচলন করতে হবে।িএতে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। পরবর্তী ধাপে মাংসের দামের ক্ষেত্রে সমন্বয় আনতে হবে।

মানুষের অভ্যাসে পরিবর্তন আনার ক্ষেত্রে সচেতনতা তৈরি এবং দাম বাড়ানোর বিষয়টি ভালো ফল দেয় জানিয়ে প্রতিবেদনে ধূমপান ও মদ্যপানের উদাহরণ দেয়া হয়। একদিকে সচেতনতা তৈরি, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে অনেকে সেটি হয়তো কমিয়েছেন, নতুবা ছেড়ে দিয়েছেন।

মাংস খাবার অভ্যাস কমিয়ে আনার ক্ষেত্রেও এটি কার্যকর হবে বলে অনেকের ধারণা।


এ ক্যটাগরির আরো খবর..