× Banner
সর্বশেষ
মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

নিউজ ডেক্স

বিশ্ববাজারে তেল ও স্বর্ণের বাজারে চলছে অস্থিরতা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
বিশ্ববাজারে তেল ও স্বর্ণের বাজারে চলছে অস্থিরতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক কমে এসেছে। অন্যদিকে গত চার সপ্তাহ দরপতনের পর আবারও বেড়েছে স্বর্ণের দাম।

মুলত: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে এ অস্থিরতা বিরাজ করছে বলে জানা যায়।

দরপতনের পর বিশ্ববাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। বেড়েছে রুপার দামও। তবে কিছুটা কমেছে প্লাটিনামের দাম। গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ। তবে এ সময়ে প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। স্বর্ণের দাম বাড়ার আগে টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

অপরদিকে বিশ্ববাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুড আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪২ মার্কিন ডলার কমে বিক্রি হয়েছে ৬৬ দশমিক ৪৪ মার্কিন ডলারে। একই সময় ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬৯ দশমিক ৬৯ মার্কিন ডলারে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৮৩ ডলার বা ৫ দশমিক ২১ শতাংশ কম।

মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তেল ও স্বর্ণের বাজারে ব্যপক ভাবে অস্থিরতা দেখা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..