দেশে বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসব সীমিত করার নির্দেশ

দেশে বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসব সীমিত করার নির্দেশ

দেশে বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসব ঘিরে উদযাপন সীমিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওযা হয়েছে। উক্ত চিঠিতে বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসব সীমিত করার নির্দেশ দেয়।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রামন বেড়ে যাওয়ায় আয়োজন সীমিত করার এ নির্দেশনা দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে নির্দে শ দেওয়া হয় যে, “প্রকাশ্যে কোনো সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন করাই যৌক্তিক হবে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।