× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

বিলনালিয়া স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে জামাল মিয়ার পথ সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলা তালমা ইউনিয়নের বিলনালিয়া ময়েজ উদ্দীন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর সাথে পথ সভা করেন কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন রাজনীতিবিদ এ্যাড. জামাল হোসেন মিয়া।

শুক্রবার বিকাল ৫টায় বিলনালিয়া স্কুল মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১১ আগষ্ট উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিদ্যালয় সুত্রে জানা গেছে।

সমাজ সেবক মো. বাদল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য, দর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী রীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মজিবর রহমান, ইউপি সদস্য কুদ্দুছ মোল্যা, সন্ত্রাসীদের হাতে নিহত স্কুলছাত্র অন্তরের দাদা সামচু মাতুব্বার প্রমূখ।

উক্ত পথ সভায় এ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আমরা সবাই মিলে মিশে কাজ করবো। তিনি আরো বলেন, মাননীয় এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশারফ হোসেন এমপির সহকারী একান্ত সচিব এইচ.এম ফুয়াদ যাদেরকে বিলনালিয়া বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য মনোনিত করবেন আমরা তাদেরকেই সমর্থন করবো।

এর আগে জামাল হোসেন মিয়া সন্ত্রাসীদের হামলায় নিহত স্কুলছাত্র অন্তরের পরিবারের খোজখবর নিতে পাগলপাড়া গ্রামে অন্তরের বাড়িতে ছুটে যান।


এ ক্যটাগরির আরো খবর..