× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ঝিনাইদহে শিক্ষক সমিতি কতৃক খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনটির সিনিয়র যুগ্ম মহা-সচিব মোঃ আব্দুস সামাদ শফি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ তাজিমূল ইসলাম শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি প্রভাত রঞ্জন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হুমায়ন কবীর পন্ডিত, শেখ শামীম কামাল, মোঃ শাহ আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক বাবুল আখতার। এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আলোচনা সভা শেষে খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। এসময় বক্তারা সরকারের কাছে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..