× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বগুড়ার ধুনটে সরকারিভাবে ধান ক্রয় বন্ধ করায় বিপাকে কৃষক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

বগুড়া প্রতিনিধি: চলতি আমন মৌসুমে বগুড়ার ধুনট উপজেলায় সরকারি গুদামে ন্যায্যমূল্যে আমন ধান ক্রয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে খাদ্য বিভাগ। খাদ্য গুদামে ধারণক্ষমতা না থাকায় রোববার কৃষকের কাছ থেকে ধান ক্রয় বন্ধ করে দেয়া হয়। এতে করে তালিকাভুক্ত ৮৮৬ জন কৃষক গুদামে ধান বিক্রি করতে না পেরে চরম বিপাকে পড়েছেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এ উপজেলার ধুনট ও গোসাইবাড়ি সরকারি খাদ্য গুদামে ১ হাজার ৫০০ মেট্রিক টন করে খাদ্যশষ্য মজুদের ধারণক্ষমতা রয়েছে। চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের জন্য ধুনট ও গোসাইবাড়ি খাদ্য গুদামের অনুকূলে ১ হাজার ৭৭০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ধুনট খাদ্য গুদামে ১ হাজার ৯৬মেট্রিক টন এবং গোসাইবাড়ি খাদ্য গুদামে ৬৭৪ মেট্রিক টন।

এ উপজেলার ২৫ হাজার কৃষকের মধ্যে ২০১৯ সালের ৫ ডিসেম্বর লটারির মাধ্যমে ১ হাজার ৭৭০ কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়। সরকারি মূল্য নির্ধারণ করা হয় প্রতি কেজি আমন ধানের ২৬ টাকা। প্রত্যেক কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে আমন ধান ক্রয়ের সিদ্ধান্ত মোতাবেক ৯ ডিসেম্বর ধান ক্রয়ের উদ্বোধন করা হয়। আগামী ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয় করা হবে।এদিকে বৈরি আবহাওয়ার কারণে কৃষক গোসাইবাড়ি গুদামে ধান বিক্রি করতে না পারায় এ পর্যন্ত ধুনট খাদ্য গুদামে ১ হাজার ৯৬ মেট্রিন টনের মধ্যে ২১০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।

এরপর ধুনট খাদ্য গুদামে জায়গার অভাবে ৮৮৬ মেট্রিন টন ধান ক্রয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে খাদ্য বিভাগ। তবে এ উপজেলার গোসাইবাড়ি খাদ্য গুদামে আমন ধান ক্রয় অব্যাহত রয়েছে। গোসাইবাড়ি খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম বলেন, গোসাইবাড়ি খাদ্য গুদামের অনুকূলে বরাদ্দকৃত ৬৭৪ মেট্রিক টন ধানের মধ্যে ১৮০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এ গুদামে ধান মজুদের ধারণক্ষমতা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে ধান শুকাতে না পেরে কৃষকেরা গুদামে ধান সরবরাহ করতে পারছে না।

এ প্রসঙ্গে ধুনট গুদামের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ১ হাজার ৯৬ মেট্রিক টনের মধ্যে ২১০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। কিন্তু খাদ্য গুদামে জায়গা না থাকায় ৮৮৬ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় আপাতত বন্ধ রাখা হয়েছে। এ প্রসঙ্গে ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব থাকা) সেকেন্দার রবিউল ইসলাম বলেন, ধুনট খাদ্য গুদামে জায়গা স্বল্পতার কারণে ধান ক্রয় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। খাদ্য গুদামে প্রয়োজনীয় জায়গা খালি করে নির্ধারিত সময়ের মধ্যেই কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..