× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি যেখানেই পারে ভিক্ষা চায়: মতিয়া চৌধুরী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

বিএনপি এবং বিগত বিএনপি সরকারকে ফকির আখ্যায়িত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ফকির কাকে বলে কত প্রকার এবং কি কি তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়া যায়। তার নাম হল বিএনপি এবং প্রাক্তন বিএনপির সরকার।

তিনি বলেন, ‘এরা যেখানেই পারে ফুটো থালা নিয়ে বসে যায় আর ভিক্ষা চায়। এই হল বিএনপি এবং তাদের সরকারের চরিত্র। আবার যা সাহায্য আসে সেটাও চুরি ও ভাগ বাটোয়ারা করে।’
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা পরবর্তী দেশের অবস্থা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ‘কোন দেশে কোন কিছ্রু দাম বাড়লে আর কমে না। তখন আমাদের একটি যুদ্ধ বিধস্ত দেশ। সেদিন দেখেছি বঙ্গবন্ধুর আহ্বানে বাংলার কৃষক শুধু নয়, সমস্ত মানুষ সাড়া দিয়ে জিনিসপত্র ও খাদ্যদ্রব্যের দাম কমিয়ে এনেছিল। আজকে তাই তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা যখনি সরকার গঠন করে তখনই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়।’

বিগত আওয়ামী লীগ শাসনামলের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন,  ‘আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করে কৃষি উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়। ফলাফল পাওয়া গেছে ১৯৯৮ সালের বন্যায়। আমি সে সময় কৃষি ও খাদ্যমন্ত্রী ছিলাম। সেই বন্যার পানি ২৩ দিন লেগেছে নরমাল লেভেলে (স্বাভাবিক অবস্থায়) আসতে। কিন্তু সে সময় শেখ হাসিনার সরকার এক নাগাড়ে ছয় মাস ২০ কেজি চাল, ২০ কেজি গম গ্রামের প্রতিটি পরিবারকে দিয়েছে। শহরেও ওএমএস চালু করেছিল। কারণ, বন্যা নিয়ে বিবিসির ভবিষ্যৎ বাণী ছিল ১৯৯৮ সালের বন্যায় দুই কোটি মানুষ না খেয়ে মারা যাবে। দুই কোটি মানুষ তো দূরে থাক দুইটা পিঁপড়াও না খেয়ে মারা যায়নি।’
‘এরই নাম নেতৃত্ব, এরই নাম বঙ্গবন্ধু কন্যা’ উল্লেখ করে কৃষক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কৃষক লীগকে বঙ্গবন্ধু গড়ে তুলে গিয়েছিলেন। এরপর জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ১৯৯৮ সালের বন্যায় মাথায় করে করে কৃষকের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছিল সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু যেই আমরা ২০০১ সালে বিদায় নিলাম, দেশে আবার সেই খাদ্য ঘাটতি দেখা দিল। মানুষের একটু চক্ষু লজ্জা থাকে। কিন্তু বিএনপির সেটাও নেই। তৎকালীন অর্র্থমন্ত্রী মারা গেছেন। তার সম্পর্কে আমি কোন কথা বলব না। তিনি অর্থমন্ত্রী হিসেবে বললেন, ‘খাদ্য ঘাটতি থাকা ভাল। তাহলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যায়।

ফকির কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ স্বরূপ যদি বুঝিয়ে দেয়া যায় সেটা হল বিএনপি এবং বিএনপির সরকার। যেখানেই পারে ফুটো থালা নিয়ে বসে যায় আর ভিক্ষা চায়। এই হল বিএনপি এবং তাদের সরকার। আবার যা সাহায্য আসে সেটা চুরি ও ভাগ বাটোয়ারা করে।

শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে প্রমাণ করেছেন তিনি জনগণের জন্য ভালবাসা নিয়ে কৃষকের দোরগোড়ায় সার ও কৃষি উপকরণ পৌঁছানো ও এর ব্যবস্থাপনার সবকিছু পরিচালনা করছেন। যেভাবে শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন তারই ফলশ্রুতিতে আজকে আমরা শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না, আমরা খাদ্যে উদ্বৃত্ত। আমরা শ্রীলংকায় চাল রপ্তানি করছি। আমরা নেপালে ভূমিকম্পের সময় সাহায্য ও সহানুভূতির নিদর্শন হিসেবে চাল পাঠিয়েছি। এখন ১৫ হাজার টন পোলাওয়ের চাল বেসরকারি খাতে রপ্তানি হচ্ছে। অনবরত আমাদের চাল রপ্তানি হচ্ছে। কিন্তু তাতেও আমাদেও কোন খাদ্যাভাব হচ্ছে না।

আজকে আমরা নিজেদের মানুষদের খাওয়াতে পারছি। আমরা বিদেশে কারও বিপদের সময় পাশে দাঁড়াতে পারছি। আমরা রপ্তানির জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা আউশের প্রণোদনা দিয়েছি। কারণ, বোরো করতে অসম্বভ পরিমাণ পানি প্রয়োজন হয়। এক কেজি চাল করতে তিন হাজার দুইশ লিটার পানি লাগে। উত্তরবঙ্গেও উঁচু স্থানে এত পরিমাণ পানি দেয়া সম্ভব না। আমরা চাই বোরো হবে নিম্নাঞ্চলে। আর আউশ আমাদের চিরায়ত ফসল। এই ফসলের উন্নত ভেরাইটি আমরা উদ্ভাবন করবো। সেটা কৃষকের হাতে দেব। কাজেই আউশের উৎপাদন যদি বাড়ে আর আমন যদি আরও উন্নত হয় তাহলে বোরোর উপরে চাপ কমবে।’

কৃষিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যতই আমরা আমাদের খাদ্য পণ্যে বিদেশ নির্র্ভরতা কমাতে পারব, ততই আমরা সেই টাকা কৃষির জন্য, কৃষকের জন্য দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শুধু উপকরণ দিচ্ছেন তা না, পাশাপাশি কৃষি গবেষণার জন্য বৈজ্ঞানিকরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন তার জন্য প্রয়োজনে যে টাকা দরকার, সেটা দিতেও প্রস্তুত আছেন।’

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামসুল হক রেজা, বিশ্বনাথ সরকার বিটু।

 

 


এ ক্যটাগরির আরো খবর..