× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ডেস্ক

বিএনপি গণতন্ত্রের পথেই হাঁটবে আমরা সেটাই আশা করি -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
বিএনপি গণতন্ত্রের পথেই হাঁটবে

মির্জা আব্বাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে বের হওয়ার পর গণতন্ত্রের কথা বলছেন। গতকাল মির্জা আব্বাস বলেছেন, সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাই না। আমরা নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় দিতে চাই। আমরাও সেটা বলি আপনারা নির্বাচনে আসুন, আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ যদি চায় তাহলে আমরা দেশ পরিচালনা করবো। জনগণ যাদের চাইবে তারাই দেশ পরিচালনা করবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার রীতি নীতি। বিএনপি গণতন্ত্রের পথেই হাঁটবে আমরা সেটাই আশা করি। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষ সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল বিএনপি ও সমমনা দলগুলো ঢাকা শহরে অবস্থান কর্মসূচি পালন করেছে। বিএনপির নেতাকর্মীরা যেভাবে বক্তব্য রেখেছেন, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। বাস্তবতা হচ্ছে তাদের সমাবেশে নেতাকর্মীরাও সবাই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাই। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এনেছেন, তারপরও নয়াপল্টনে আশানুরূপ লোক হয় নাই। বিএনপি আবার ১৬ জানুয়ারি কর্মসূচি দিয়েছে। আমরা যেমন গতকাল সতর্ক পাহাড়ায় ছিলাম সারা ঢাকা শহরে। ১৬ তারিখেও আমরা ঢাকা শহরে সতর্ক পাহাড়ায় থাকবো। তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সেটা প্রতিহত করা হবে। দেশে কাউকে শান্তি, স্থিতি, শৃঙ্খলা ও জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা একটি দল। জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করছে। গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। সব মিলিয়ে ৭টি আসন পেয়েছে। এতে তারা তাদের জনপ্রিয়তা বুঝতে পেড়েছেন। আমরা জনগণের শক্তিতে বলিয়ান, অন্য কোনো কিছুর শক্তিতে আমরা বলিয়ান না। আর বিএনপি বিদেশিদের পদলেহন করেন, জনগণের শক্তিতে তারা বলিয়ান না হওয়ায়, জনগণকে বিশ্বাস করেন না। যেহেতু তাদের উৎপত্তি জনগণ থেকে হয়নি। এজন্য তারা ষড়যন্ত্রের রাজনীতি করে বিদেশিদের পদলেহন করেন, এতেও তাদের লাভ হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, দেখুন মির্জা ফখরুল ও আব্বাস মুক্তির পেয়েছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এতেই প্রমাণিত হয় দেশের আইন আদালত সম্পূর্ণ স্বাধীন। এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু বিরোধিতা করা হয়েছিল। এরপরও তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত থেকে মুক্তি পেয়েছেন। বিএনপি বার বার আইন আদালত নিয়ে প্রশ্ন তুলে, এতেই প্রমাণিত হয় সেটি মিথ্যা। আইনের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা গতকাল ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি, সেটা কোনো রাস্তার মধ্যে করিনি। আর বিএনপি বরাবরই প্রধান সড়ক বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে সভা সমাবেশ করে। রাজনীতি জনদুর্ভোগের জন্য নয়। তারা তো একটি মাঠ বেছে নিতে পারতো। এটিই হচ্ছে বিএনপির রাজনীতির বড় একটি দুর্বলতা।


এ ক্যটাগরির আরো খবর..