× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাড়ির ভিতরে ঈদ উদযাপন করার অনুরোধ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২০
বাড়ির ভিতরে ঈদ উদযাপন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাড়ির ভিতরে থেকেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন ও ঈদের আনন্দ ভাগাভাগি করার অনুরোধ করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

রোববার (২৪ মে) এক বিশেষ সাক্ষাৎকারে জেলা প্রশাসক সকলকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’ জানিয়ে এ অনুরোধ করেন।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ও ভিন্ন পরিস্থিতিতে এবার আমাদের মাঝে এসেছে ঈদ। আমরা সকলেই ঈদের আনন্দ ও খুশি ভাগাভাগি করবো। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে বাড়ির ভিতরেই করার অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, এবার ঈদের নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হবে। খোলা মাঠে কোন জামাত হবে না। ঠাকুরগাঁওবাসি যারা আছেন তাদের সকলের কাছে এ বিষয়ে সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, হয়তো আগামীতে যে ঈদ আসবে সেই ঈদে হয়তো স্বাভাবিক যে আনন্দ করি সেটা হয় করতে পারবো আমরা। তাই তিনি এবারে সকলকে অযথা বাইরে ঘুরা ঘুরি না করে ও বাইরে আড্ডা না দেওয়ার জন্য এবং কোলাকোলি না করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-ফিতল উদযাপন করার অনুরোধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..