× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট

বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী চরকুলিয়া মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চার দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যশোর ফুটবল দল’কে ৩-১ গোলে হারিয়ে চুড়ান্ত ম্যাচে অংশ নেয় খুলনা ফুটবল দল। এরপর ২য় ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে নড়াইল ফুটবল দল’কে হারিয়ে মোংলা ফুটবল দল চুড়ান্ত ম্যাচে অংশ নেয়।

বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মোংলা ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে খুলনা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ন দল’কে একটি মোটর সাইকেল ও রানার্স আপ দল’কে একটি ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।

কানায় কানায় পূর্ণ চরকুলিয়া মাঠের উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি, টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন শেখ সারহান নাসের তন্ময় এমপি।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সভাপতিত্বে ও লায়লা আজাদ কলেজের সভাপতি শিকদার আক্কাস আলী (পিপিএম’)র এর সার্বিক তত্বাবধনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল করিম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরী, ইউপি চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..