× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশ-ব্রুনাই চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
বাংলাদেশ-ব্রুনাই চুক্তি

বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক শেষে বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।  

বুধবার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এয়ার সার্ভিস এগ্রিমেন্ট চুক্তিতে সই করেন বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

বাংলাদেশি জনশক্তি নিয়োগ বিষয়ে ঢাকার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্রুনাই। এ সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদিন বিন হাজি আবদুল রহমান সই করেন।  

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং প্রেটোলিয়াম পণ্য সরবরাহ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এ সমঝোতা স্মারকে সই করেন ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তৃতীয় সমঝোতা স্মারকটি হলো- রিকগনিশন অব সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য প্রভিশন্স অব দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অব ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং ফর সিফেয়ারস, ১৯৭৮ অ্যাজ অ্যামেন্ডেড। এ সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

এর আগে, গত শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। এ সময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ। সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


এ ক্যটাগরির আরো খবর..