× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মধ্য বিক্ষোভ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ পরিচালনা পর্ষদের সভায় পুরোনো বেতন স্কেলে প্রণোদনা বোনাসের অনুমোদন দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে।
গতকাল রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয় যে ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল থেকেই কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভরত কর্মকর্তারা গভর্নর ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, প্রচলিত নিয়মে সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস দেওয়া হয়। পর্ষদে যে প্রণোদনা বোনাসের অনুমোদন দেওয়া হয়েছে, তা কার্যকর হলে যারা ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন, তাঁদের প্রণোদনা বোনাসের কী হবে? এ ছাড়া এ সময়ে যাঁরা পদোন্নতি পেয়েছেন, তাঁরা কেন আগের স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস পাবেন; যেখানে ২০১৬ সালে নতুন বেতন স্কেল কার্যকর হয়েছে।

এ সময় কর্মকর্তারা সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..