× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

পিআইডি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং প্রিমিয়ার মিনারেল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
পরমাণু শক্তি কমিশন এবং প্রিমিয়ার মিনারেল লিমিটেডে

বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রাপ্ত ভারী খনিজ সম্পদ উন্নয়নে ভূতাত্ত্বিক জরিপ এবং সংশ্লিষ্ট গবেষণাগার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সিঙ্গাপুরের রেজিস্ট্রিকৃত অস্ট্রেলিয়ার কোম্পানি প্রিমিয়ার মিনারেলস লিমিটেডের (PML) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান এবং প্রিমিয়ার মিনারেলস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্রেইগ ফিগট্রি (Craig Figtree) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আজ বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী যৌথভাবে কমিশন উপকূলে আবিষ্কৃত ভারী খনিজ ডিপোজিটের বর্তমান অবস্থা মূল্যায়ন, কক্সবাজারস্থ সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্রে প্রয়োজনীয় গবেষণাগার স্থাপন এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সমুদ্র সৈকত এলাকায় ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা এবং সংগৃহীত ভারী খনিজের অধিকতর গবেষণাগার বিশ্লেষণের মাধ্যমে অর্থনৈতিক খনিজের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে কাজ করবে। এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদের যথোপোযুক্ত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলামসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..