বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যা জাদুঘর স্থাপনে সহায়তা করবে রাশিয়া

                বাংলাদেশে ১৯৭১-এর গণহত্যার স্মৃতি ও দলিলসমূহ সংরক্ষণের বিষয়ে গৃহীত প্রকল্প Construction of Archive and Museum 1971: Genocide-Torture বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ১৬-১৭ নভেম্বর রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন।

                সফরকালীন বাংলাদেশ প্রতিনিধিদল রাশিয়ার ভিক্টরি মিউজিয়ামের ভারপ্রাপ্ত প্রধান এল্ডার ইয়ানি বকেভ, আন্তর্জাতিক বিভাগ এর পরিচালক সার্গেই ওরলভ প্রমুখের সাথে বৈঠক করেন।

                বৈঠকে উভয় জাদুঘরের মধ্যে পার্টনারশিপ, দ্বিপাক্ষিক প্রদর্শনী বিনিময়, কারিগরি সহায়তা প্রভৃতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ভিক্টরি মিউজিয়াম কর্তৃপক্ষ বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যা বিষয়ক জাদুঘর স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।