× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সমস্যা ও সমাধানে আন্তর্জাতিক সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ক সম্মেলন বাংলাদেশ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু নির্যাতন সমস্যা এবং এর সমাধান নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার ভারতের কলকাতায় শুরু হচ্ছে আজ।

আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ইঞ্জিনিয়ারিং অডিটরিয়ামে সকাল ১০টায় প্রথম দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের এই ‘কোলকাতা সম্মেলন ২০১৭’ উদ্বোধন করবেন ত্রিপুরার গভর্নর ড: তথাগত রায়। এই সম্মেলনে যোগদান করবেন ইউরোপ-আমেরিকা-কানাডা, ভারত ও বাংলাদেশের সংখ্যালঘু ও মানবাধিকার নেতৃবৃন্দ। এটি আয়োজন করছেন, ক্যাম্ব (ক্যাম্পেইন এগেনস্ট এট্রোসিটিজ অঁন মাইনরিটিজ ইন বাংলাদেশ) নামক একটি মানবাধিকার সংস্থা।

ক্যাম্বের আহবায়ক ডঃ মোহিত রায় জানান, সম্মেলনটি মোটামুটিভাবে অরাজনৌতিক রাখার চেষ্টা করা হবে, যদিও রাজনৌতিক নেতারা এতে উপস্থিত থাকবেন। তিনি জানান, এতে কলকাতার বুদ্ধিজীবীরা এবং বাংলাদেশের সংখ্যালঘু নেতারা তাদের মতামত তুলে ধরবেন। সম্মেলনে প্রত্যক্ষ সহযোগিতা করছেন আমেরিকা নিবাসী বাংলাদেশী মানবাধিকার নেতা শিতাংশু গুহ। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সাথে এই সম্মেলনের কোন সম্পর্ক নেই, কারণ এটি নির্ধারিত হয়েছে মাস দুয়েক আগে। তবে তারমতে সম্মেলনে বাংলাদেশে আসন্ন নির্বাচনে হিন্দুদের ভূমিকা বিশেষ গুতুত্ব পাবে। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং সন্ত্রাসী তৎপরতা এজেন্ডায় থাকবে।

উদ্যোক্তা সংগঠন ক্যাম্ব ইতিমধ্যে সবার সাথে যোগাযোগ করেছেন। তারা জানান, এতে প্রায় এক ডজনের বেশি দেশের নেতৃবৃন্দ অংশ নেবেন। এসব দেশ হচ্ছে: আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, বাংলাদেশ, ভারত, নেপাল, মরিশাস, তানজানিয়া, ইতালি, জার্মানী, সিঙ্গাপুর ইত্যাদি। ভারতের বেশকিছু স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান এতে উপস্থিত থাকবেন। ক্যাম্ব নেতৃবৃন্দ বাংলাদেশ ও কলকাতার মিডিয়াকে অনুষ্ঠানটি কভার করার আহবান জানিয়েছে। দু’দিনের কর্মসূচি হচ্ছে:

Date: 1 April 2017

International Seminar on Persecution of Religious Minorities in Bangladesh.
Supported by Centre for Research in Indo-Bangla Relations, Kolkata
Venue: Indian Institute of Chemical Engineers Auditorium, Jadavpur University, Kolkata
Time: 10 am to 5 pm

Date: 2 April 2017

Interface among the International Delegates on Persecution of Religious Minorities in Bangladesh
Venue: Academy of Fine Arts Seminar Hall, Cathedral Road, Maidan, Kolkata
Time: 2 pm to 8 pm


এ ক্যটাগরির আরো খবর..