× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

বাংলাদেশে বিচারহীনতার সংষ্কৃতি এখন গত -আইনমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

ঢাকা : ১৯৮৮ সালে চট্টগ্রামের লালদীঘিতে আওয়ামী লীগের জনসভায় ২৪ জনকে গুলি করে হত্যা ও ২০০১ সালে ঢাকায় সিপিবির সমাবেশে বোমা হামলায় হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এই দু’টি মামলার বিচারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, অপরাধীরা কেউই আইনের ঊর্ধ্বে নয়, তাদের যতই ক্ষমতা থাকুক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে প্রত্যেকটা অপরাধের, প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে। দীর্ঘদিন দেশে বিচারহীনতার সংষ্কৃতি চালু ছিল, সে সংষ্কৃতি এখন গত।

আজ সচিবালয়ে পাবনা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের নিকট সমিতির বই-পুস্তক ক্রয় বাবদ ৩০ লাখ টাকার অনুদান মঞ্জুরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার ও যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সাময়িকভাবে ক্ষমতার দাপট দেখিয়ে হয়তো কেউ কিছুদিনের জন্য আইনের ঊর্ধ্বে আছেন বলে একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকতে পারেন। কিন্তু অপরাধীদেরকে শেষ পর্যন্ত আইনের আওতায় আসতেই হবে।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত এবং তিনি সাজা ভোগ করছেন। তার জামিনের আবেদন সর্বোচ্চ আদালত নাকচ করে দিয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। সরকার এটা নিয়ে এখন ভাবছে না। তিনি আরো বলেন, এটা রাজনৈতিক মামলা নয়। কারণ মামলাটি দায়ের করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে নয়।


এ ক্যটাগরির আরো খবর..