× Banner
সর্বশেষ
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের অঙ্গীকার জামায়াতের ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশের কোনো কৃষক কোনো ধান ক্ষেতে আগুন দেয়নি- নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

দিনাজপুর, ১৭ জ্যৈষ্ঠ (৩১ মে) : নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ মানুষগুলোর মধ্যে মতের অমিল থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

দেশ যখন উন্নয়নের মহাসড়কে উঠছে ঠিক সেই সময় একটি ব্যর্থ রাজনৈতিক দল কৃষকের ধানের দাম নেই কথা বলে ধান ক্ষেতে আগুন দেয়ার মিথ্যা ছবি প্রচার করে মিথ্যাচার করছে। বাংলাদেশে কোনো কৃষক কোথাও ধান ক্ষেতে আগুন ধরিয়ে আবাদ পুড়িয়ে দেন নাই। আমরা বগুড়ার কথা শুনে সেখানে গিয়ে ধান ক্ষেতে আগুন লাগার কোনো ঘটনা খুঁজে পাইনি। শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের মানুষ সুখে আছে, শান্তিতে আছে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করছে।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জে আজিমপুর ইউপি’র উত্তর শ্যামপুর (কাঠালতলী) গ্রামে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন, রাজারামপুর ইউপি’র মেধাকান্দর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রাজারামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর, পুনর্ভবা টেকনিক্যাল ও বিএম কলেজের তিনতলা নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে একই কলেজ মাঠে এক সুধী সমাবেশে এসব কথা বলেন।

সুধী সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেজবাহুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..